বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৭ পিএম  আপডেট: ০৪.০২.২০২৫ ৪:১১ পিএম  (ভিজিট : ২৩৫)
X

আলোচিত গাইবান্ধা জেলায় একাধিক মামলার আসামি সাঘাটার ইউপি চেয়ারম্যান সুইট ও তার ভাই সুজাসহ গুন্ডাবাহিনীকে বাহিনীকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও নির্যাতিত পরিবারের লোকজন এই মানববন্ধন ও বিক্ষোভ করেন । 

সোমবার  (৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাবেক মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য মাহবুব রহমান, বতর্মান ইউপি সদস্য গোলাম হোসেন, জুয়েল, ভূক্তভোগী  মালেকা বেগম প্রমূখ।

পরে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সুইট ও তার গুন্ডা বাহিনী যমুনার চর দখল, নদীপাড়ের মানুষের জমি দখল, বালু মহল দখল, নিরীহ লোকজনকে মামলা দিয়ে হয়রানি সহ এলাকার লোকজনকে নানা ভাবে নির্যাতন করে আসলেও যেন কেউ দেখার নেই। তার গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকার লোকজন সোচ্চার হয়ে উঠেছেন।   

আ. দৈ./ কাশেম/মিজান 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝