রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“রংপুরের জনজীবন“তীব্র শীত ও কুয়াশায় জবুথবু”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ১৬২)
তীব্র শীত ও কুয়াশায় জবুথবু রংপুরের জনজীবন
X

তীব্র শীত ও কুয়াশায় জবুথবু রংপুরের জনজীবন

তীব্র শীত ও কুয়াশায় জবুথবু রংপুরের জনজীবন। গত চার দিন ধরে সন্ধ্যা থেকে শুরু হওয়া ঘন কুয়াশা পরের দিন বেলা ১২টা নাগাদও কাটে না। সূর্যের দেখা মেলে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত।

এই তীব্র শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বাহিরে বের হওয়া মানুষের শরীরে উঠছে কয়েক স্তরের মোটা কাপড়। বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা । হাড়ঁকাপানো শীতে মাঠে-ঘাটে যেতে পারছে না শ্রমজীবি মানুষ। শৈত্যপ্রবাহে নাকাল জেলাবাসী ।

আজ সোমবার সকাল ৯টার দিকে  জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। 

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে। এমন ঠাণ্ডায় জ্বর সর্দি কাশি নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে গ্রাম অঞ্চলের বয়োবৃদ্ধ ও শিশুরা।

শহরের সিটি বাজারের শ্রমিক সিপন বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু হিমেল বাতাসে হাত-পা জমে যায়। কয়েকটা পুরনো কাপড় পরে কোনো রকমে কাজ করি। শরীর ঠিক রাখতে হলে তো খাবারও দরকার, কিন্তু ঠাণ্ডায় কাজ কম থাকলে উপার্জনও কম হয়।

শহরের রিকশাচালক জসিম বলেন, সকালবেলা বের হলে কুয়াশায় ভিজে যাই। ঠাণ্ডায় এত কষ্ট যে  রিকশা চালানো যায় না। কিন্তু কাজ না করলে পেট চলবে কীভাবে।

শুধু শ্রমজীবী নয়, বস্তিতে থাকা ছিন্নমূল মানুষদের অবস্থাও আরো করুণ। প্রচণ্ড  ঠাণ্ডায় তারা একেবারেই বিপর্যস্ত। এক ছিন্নমূল বাসিন্দারা বলেন, একটা কম্বল আছে, সেটা দিয়েই কোনোরকম রাত কাটাই। শীতে তো বাচ্চারা কাঁপতে থাকে। 

জেলা প্রশাসক রবিউল ফয়সাল  জানান, ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চরাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, বিতরণ করা শীতবস্ত্র পর্যাপ্ত নয়।

জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বাসস কে জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে।

আ. দৈ/ এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝