রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও ডিজিইপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

জাতীয় পর্যায়ে ডিজিটাল পেমেন্ট সেবা উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিইপের মধ্যে একটি কৌশলগত চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউসিবি কর্পোরেট অফিসে চুক্তিটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে অংশীদারত্বের মাধ্যমে ইউসিবির ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য নিরবিচ্ছিন্ন পেমেন্ট সমাধান প্রদানের মিশনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

এই অংশীদারি সহযোগিতা চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের জন্য উন্নত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করা হবে, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ এবং নিরাপদ করবে। ইউসিবির পেমেন্ট গেটওয়েটি ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মতো বড় ইভেন্টের অনলাইন টিকেট বিক্রি প্রক্রিয়াকরণ করছে। এছাড়াও, ইউপের একীভূতকরণ প্ল্যাটফর্মটিকে আরও বহুমুখী এবং গ্রাহকবান্ধব করে তুলেছে। দুই প্রতিষ্ঠানের এই উদ্যোগ গ্রাহকদের আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা ও আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক এবং ডিজিইপের পক্ষ থেকে দিপন গ্রুপের সিইও মো. রাশেদ মাহমুদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝