রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: কায়কোবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের প্রকৃত উন্নয়ন ও সংস্কারের জন্য দ্রুত নির্বাচন ঘোষণা করা প্রয়োজন।

শনিবার কুমিল্লার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘স্বপ্নের মুরাদনগর’—তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করে মুরাদনগর ছাত্র একতা সংঘ।

তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের প্রয়োজন। এজন্য সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অবিলম্বে নির্বাচন আয়োজন করতে হবে, কারণ নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং নির্বিচারে গুলি চালিয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে এবং একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে। তবে আল্লাহ তাকে রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। এসময় আরও বক্তব্য দেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদল, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, মুরাদনগর মুজাফ্‌ফারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের, অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন এবং নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান।

অনুষ্ঠানে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝