রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৬০)
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।
X

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।


নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জামিলের ছেলে জাহিদ (১৯) ও লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল শেখ (২০)। আহত হয়েছেন নাঈম (২২)। তিনি বড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ ও এমদাদুল সম্পর্কে বন্ধু। তারা দুজন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুদিন আগে তারা বাড়িতে আসেন। শনিবার সকালে দুই বন্ধু ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে রাণীনগর ঘুরতে আসেন। কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জাহিদ ও এমদাদুল। এ সময় ঘটনাস্থলেই মারা যান জাহিদ।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাণীনগর ফায়ার সর্ভিসের কর্মীরা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটার দিকে মারা যান তিনি। এ দুর্ঘটনায় আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। 

আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝