রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দখল-চাঁদাবাজিতে জামায়াত জড়িত নয়: জামায়াত আমির
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২২৮)
X

আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সারাদেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার, স্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম। আর কনে রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়ে যান তবে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বিরত থাকুন। 
 
আজ শনিবার সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা জামায়াত এই সম্মেলনের আয়োজন করে। 

জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে  এবং সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দল্লাহ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ। 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝