রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদাবরে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৪ : ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৩ পিএম  আপডেট: ০১.০২.২০২৫ ৪:৪৪ পিএম  (ভিজিট : ১৮৭)
X

রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও মোঃ রাহাত হোসেন (১৮)।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি দুপুর  আড়াইটায় রাজধানীর আদাবরের ১০ নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির এলোপাতাড়ি আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হওযার ঘটনা ঘটে। 

এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি। অতঃপর গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত গ্রুপের আরো তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

তবে ভুক্তভোগি পরিবারের অভিযোগ এখনও ধরা ছোঁয়ার বাইরে দলের মূল হোতারা।
এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝