রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জপ বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৫ পিএম   (ভিজিট : ১৩০)
X

যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত ও ভ্যানচালকসহ তিনজন আহত হন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্ববাঐতারা গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩৮) এবং শফিকুল ইসলামের বোন লাকী খাতুন (২২)।

যমুনাসেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর মুলিবাড়ী ওভারব্রীজের কাছে ৬জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। 
এমআই 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝