রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই; নিহত চালকের লাশ মিললো কলাবাগানে
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:২০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

এবার চালককে শ্বাসরোধ করে হত্যার পর  তার ব্যাটারিচালিত  রিকশা নিয়ে পালালো দুর্বত্তরা। ফরিদপুরে এই হত্যার শিকার অটো চালক হলেন ফরহাদ প্রামাণিক (২১)।   

শুক্রবার ( ৩১ জানুয়ারি)  বিকেলে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের  হাতেম খার পাড়া ডাঙ্গি এলাকার মাঠের মাঝে পুকুরের পাড়ে কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।

নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে। এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন। তার স্ত্রী সন্তান সম্ভাবা।

স্থানীয়রা জানান, ওই এলাকার রাস্তার পাশে সরিষা খেতে  একনারী একটি মোবাইলফোন খুঁজে পায়। ওই ফোনে ফরহাদের বাবা ফোন করে তার ছেলে সম্পর্কে জানতে পারে। ফোনটি এই এলাকায় পাওয়া গেছে জানালে স্বজনরা ওই মাঠে ফরহাদ কে খুঁজতে থাকে। এরপর পুকুর পাড়ে কলা বাগানে লাশের সন্ধান মেলে।  পরে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহত ফরহাদের বাবা সাত্তার প্রামাণিক বলেন, তার ছেলে ফরহাদ গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৮টার পর থেকে তার মুটোফোন বন্ধ পাওয়া যায়।  আজ দুপুরে তার মুঠোফোনে এক মহিলার কথা শুনে ফরহাদের অবস্থান জানতে নিশ্চিত হন তারা।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

তিনি আরো বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাটানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলাদায়েরের প্রস্তুতি চলছে।
এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝