রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ করলো বিএনপি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ২৮৯)
X

সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মসজিদুল নিজাম'র ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৩১জানুয়ারি) জুম্মার নামাজ আদায়ের পূর্বে মসজিদুল নিজাম মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন খান এর সার্বিক সহযোগিতায় ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। 

হিজাব বিতরণ শেষে মুসুল্লিদের উদ্দেশ্য রুমানা মাহমুদ বলেন, “নারীদের প্রথম শিক্ষায় হচ্ছে ধৈর্য্য, আল্লাহর দেওয়া বিধি নিষেধ মেনে চলা। নারীরা যদি ইসলামের পথে ধাবিত হয় তাহলে আমাদের বাচ্চারা ছোট বেলা থেকেই ইসলামের পথে ধাবিত হবে। আমি এই এলাকার নারীদের অনুরোধ করবো যেহেতু এই মসজিদে নারীদের নামাজের ব্যবস্হা আছে আপনারা সংসারের কাজ সেরে এই মসজিদে নামাজ পরবেন। এবং বাড়ীর সবাইকে নামাজ পরানোর চেষ্টা করবেন।”

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ- দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝