রাজশাহীতে দুই হাতে ২ পিস্তল নিয়ে গুলি ছোড়া রুবেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘঠে। এ সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আ.দৈ/এআর




















