রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সম্পন্ন হলো চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন
বিজন কুমার বিশ্বাস
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ১২৮)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া এডভোকেট এসোসিয়েশন (আইনজীবী সমিতি) কার্যকরী কমিটি ২০২৫ নির্বাচন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। 

চকরিয়া আদালতস্থ এডভোকেট এসোসিয়েশন এর কার্যালয়ে বিকাল দুইটায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট গ্রহন শেষ হয়। পরে গননা শেষে নির্বাচন কমিশন লিখিতভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার সভাপতি, সাধারণ সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং একটি সদস্য (জুনিয়র) সহ চারটি পদে ভোট গ্রহন চলে। নির্বাচনে মোট ৬৭ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁর আগে কার্যকরী কমিটির অপর ৭টি পদে সাতজন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

লিখিতভাবে ঘোষিত ফলাফলে চকরিয়া এডভোকেট এসোসিয়েশন এর  সভাপতি পদে সিনিয়র আইনজীবী এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ৩৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর  নিকটতম হয়েছেন বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। তিনি পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাইদুর রহমান জিকু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৩০ ভোট। 

পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ আইয়ুব ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ ভোট। সদস্য পদে (জুনিয়র) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট ডলি সিদ্দিকী। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট আশিকুল বছির নকিব। তিনি পেয়েছেন ২৮ ভোট।

এছাড়া এডভোকেট এসোসিয়েশন এর নির্বাচনে এডভোকেট নুরুল আলম নিয়াজী ও এডভোকেট মোকাম্মেল হক মানিক সহসভাপতি, এডভোকেট জাহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, এডভোকেট আবু হুজাইব জেলা প্রতিনিধি, এডভোকেট আবছার উদ্দিন আপ্যায়ন সম্পাদক, সদস্য পদে (সিনিয়র) দুইজন এডভোকেট গিয়াস উদ্দিন ও এডভোকেট শাহরিয়ার ফয়সাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী কমিটিতে নির্বাচিত হয়েছেন।

ভোট গননা শেষে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় এডভোকেট এসোসিয়েশনের সদস্য সকল আইনজীবীর উপস্থিতিতে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার
এডভোকেট নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট ও. কে. এম শেখ সাদী এবং সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট ফয়জুল কবির লিখিতভাবে চকরিয়া এডভোকেট এসোসিয়েশন ২০২৫ এর কার্যকরী কমিটির নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী এবার সহ ৮ বার সভাপতি ও এডভোকেট সাইদুর রহমান জিকু দ্বিতীয়বার চকরিয়া এডভোকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আ. দৈ./ সাধ/বিজন






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝