রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১১৩)
X

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি আইনজীবী ফোরামের। নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ১০টি পদে অংশ নেয়। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হয়েছে তারা। জিতেছে মাত্র তিনটিতে।

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন অুনষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ঘোষণা করা হয় ফলাফল।

ঘোষিত ফলাফলে সভাপতি হন স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল।

নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন জয়লাভ করে। বৃহস্পতিবার বাকি ১৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নতুন সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মফিজুর রহমান বাবুল পেয়েছেন ৩৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন ১৫৪ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে শামসুল হক লিটন, সহসভাপতি পদে কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্পাদক পাঠাগার ব্যবস্থাপনা পদে জিল্লুর রহমান, সম্পাদক তথ্য-প্রযুক্তি পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর পদে রেজুয়ানুর রহমান রনি, সদস্য পদে জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব, শাহ সুলতান রকি ও মোহাম্মদ ইয়াকুব আলী জয়লাভ করেছেন।


আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝