রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে পিকআপের চাপায় নিহত ১
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ৫:৪২ পিএম  (ভিজিট : ১২১)
X

চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী পিকআপের চাপায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকসহ পিকআপটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে আসছিলেন। তিনি চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ফরিদগঞ্জমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। এ ঘটনায় পরবর্তী অবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝