রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৬৯)
দুর্ঘটনাকবলিত বাস।
X

দুর্ঘটনাকবলিত বাস।

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা এলাকার চায়না টকিজের কাছে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস এবং রংপুরের কাউনিয়া  থেকে ছেড়ে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলির ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৮ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নগরীর সাতমাথায় চায়না টকিজ সংলগ্ন এলাকায় নৈশকোচ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাকি দুইজন ভিন্ন স্থানে নিহত হয়েছেন। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝