রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইবি পিএলসি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১১৬)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং দি ইবনে সিনা ট্রাস্ট-এর সদস্য (অর্থ) কাজী হারুন উর রশিদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং দি ইবনে সিনা ট্রাস্টের এর সদস্য (প্রশাসন) প্রফেসর এ. কে. এম সদরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস এর বিশেষ সুবিধা পাবেন। 

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ রাজীবুল ইসলাম ভূঁইয়া, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, দি ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ফয়েজ উল্লাহ, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস এনড ফাইন্যান্স) গোলাম মর্তুজা মাসুদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝