রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গা থেকে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলেনি ১০ দিনেও, স্থানীয়দের মানববন্ধন
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ৩০.০১.২০২৫ ৫:৩১ পিএম  (ভিজিট : ১৭৯)
X

রহস্যজনকভাবে ২১ জানুয়ারী নিখোঁজ মাদ্রাসা ছাত্রী খোঁজ মেলেনি ১০ দিনেও। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান। সবখানে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর  উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। 








মানববন্ধনে উপস্থিত নিখোঁজ ঐ ছাত্রীর বাবা তারা মিয়া  কান্না জড়িত কণ্ঠে জানান,‘গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। অনন্যা কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজো খানায় লেখাপড়া করতো। গত মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় অনন্যা। নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়েকে এখনো ফিরে পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই।’


নিখোঁজ অনন্যার মা জাহানারা বেগম জানায়, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। অনেক কষ্টে আছি মেয়েকে ছাড়া।
মানববন্ধনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, শিল্পী জাফর ইকবাল আকাশসহ স্থানীয়রা তাদের বক্তব্যে জানান, অনন্যা হারিয়ে গেছে আজ ১০ দিন পার হলো। এর মধ্যে তার কোন খোঁজ না পাওয়ায় এলাকাবাসী বড়ই উদ্বিগ্ন। পরিবারটি বড়ই অসহায়, তারা দিন আনে দিন খায়। মেয়েটি সহজ সরল স্বভাবের কিন্তু তার পরিনতি কি হবে তা নিয়েও নানান শঙ্কা প্রকাশ করেন তারা। পুলিশ এখন পর্যন্ত অনন্যার কোন সন্ধান দিতে পারায়  উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অনন্যার স্বজন ও মাদ্রাসার সহপাঠী ও স্থানীয়রা। 

ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান  জানান, অনন্যা নামের এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে, সম্প্রতি একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় সেই মেয়েটি অনন্যা বলে ধারণা করেন তার পরিবার। কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওর মেয়েটি অনন্যা নয়। তার লোকেশন ইন্ডিয়ার কোন এক প্রদেশে।

তবে অনন্যা পাচার হয়ে ভারতে গেছে কিনা সেবিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝