রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর পান করলেন মা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ২২৭)
X

সাতক্ষীরার কালিগঞ্জে দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা। আজ বুধবার দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিকাপুর গ্রামের হাসান শেখের ছেলে মাহির (৫) ও আরিয়ান (৯ মাস)। গুরুতর অসুস্থ রত্না খাতুন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, হাসান ও তার স্ত্রী রত্নার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ দুপুরে হঠাৎ করে নিজ ঘরে দুই ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন মা রত্না। বিষয়টি জানাজানি হলে তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহির ও আরিয়ানের মৃত ঘোষণা করেন। আর তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আ. দৈ/ এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝