রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাট প্রেসক্লাবে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৩৭)
ছবিঃ প্রতিনিধি
X

ছবিঃ প্রতিনিধি

দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট প্রেসক্লাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাব ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মাননা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, দৈনিক সংলাপ পত্রিকার উপসম্পাদক শফিউল মনজুরুল ফরিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, "সংগীত মানুষের আত্মার খোরাক। সুরের মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা যায়। এই সংবর্ধনা আমার জন্য এক বিশেষ সম্মান। জয়পুরহাটের মানুষ বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, যা আমাকে অভিভূত করেছে।"

সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। পরে ফাহমিদা নবী নিজ কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা।

জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদেরকে এই ধরনের সংবর্ধনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আ. দৈ/সুলতান/সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝