বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ২৩৭)
আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।
X

আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছেন।  আজ বুধবার দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। 

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, সপ্তাহ খানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রবের গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালীর গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৬-৭ জন আহত হয়েছেন। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থল ও আশপাশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আ. দৈ/ এসস







Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝