রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ২১২)
ড. মিজানুর রহমান আজহারী। ছবি ফাইল
X

ড. মিজানুর রহমান আজহারী। ছবি ফাইল

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।

আজহারী তার পোস্টে বলেন, ‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে।’

আজহারী জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।’

আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছেমতো কিছু লিখতে বা বলতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।’
 
এছাড়া, তিনি তার ফলোয়ারদের বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেয়ার ছিল। কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে।’
 
তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন।
 
ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারী একটি পোস্টের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া...’ লিখেছিলেন।

আ. দৈ/ এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝