রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগে দূর্নীতিবাজদের অভাব ছিল না, এখন চাঁদাবাজদের অভাব নাই, অধ্যাপক মাহবুবুর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ২৫৩)
ছবিঃ প্রতিনিধি
X

ছবিঃ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিগত ১৭ বছরে দূর্নীতিবাজদের অভাব ছিল না, বর্তমানে দেশে চাঁদাবাজদের অভাব নেই। বিগত দিনে স্বৈরাচার আওয়ামীলীগের মন্ত্রী-এমপি, চেয়ারম্যান জনপ্রতিনিধি সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা দূর্নীতি করে অঢেল টাকা পয়সা উপার্জন করেছে। বিদেশে টাকা পাচার করেছে। সেই সকল দূর্নীতিবাজদের চিহ্নিত করে বিদেশ থেকে টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা ও বিচার করতে হবে। যদি বিদেশ থেকে টাকা ফেরত না এনে বিচার না করা হয় তবে ভবিষ্যতে আবার স্বৈরাচারের আগমন ঘটবে। 

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বৈরাচার বিতাড়িত করা হয়েছে। স্বৈরাচার পালানোর পর দেশে ব্যাপকহারে চাঁদাবাজের লক্ষ্য করা যাচ্ছে। এদের বিরুদ্ধেও প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই বিপ্লবের আশানুরুপ ফলাফল পাওয়া যাবে না। একথাগুলো বলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারী), বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাও: মুহা আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।

সম্মেলনে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ভেঙ্গে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন।

আ. দৈ/আশরাফ/সাম্য




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝