রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ পিএম   (ভিজিট : ১৬৭)
X


আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৪ ও ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ড ২০২৪-এ ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এর স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরেই দ্রুত খ্যাতি অর্জন করা ইউসিবিআইএল দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অনন্য এই দুটি স্বীকৃতি কেবল ইউসিবিআইএল’র সাফল্যকেই তুলে ধরে না; একইসাথে, ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে এমন স্বীকৃতি স্মরণীয় হয়ে থাকবে। এই অর্জনগুলো প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও সুদৃঢ় করে, যা দেশের আর্থিক খাতের অগ্রগতি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার টানা দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলো প্রতিষ্ঠানটি।

 এর আগে, গতবছরও ইউরোমানি ও ফাইন্যান্সএশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল। ইউসিবিআইএলে বিনিয়োগ ব্যাংকিং সেবার সবগুলো দিকই ব্যাপকভাবে সমাদৃত; এর মধ্যে রয়েছে – ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মাধ্যমে অর্থায়ন, সিন্ডিকেশন, ইস্যু ম্যানেজমেন্ট, অধিগ্রহণ ও একীভূতকরণ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট পরামর্শ সেবা।

 পাশাপাশি, প্রতিষ্ঠানটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সমাধান নিশ্চিত করতে গ্রাহকের দীর্ঘমেয়াদী অংশীদার হতেও প্রুতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি এর ‘বিয়ন্ড সার্ভিস’ ধারনায় উজ্জীবিত হয়ে এ বছরের আগস্ট পর্যন্ত ১২ হাজার কোটি টাকা সংগ্রহ ও ৫৩টি ডিল সম্পন্ন করেছে, যা দেশের আর কোনো বিনিয়োগ ব্যাংক করতে পারেনি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির বলেন, “টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আমাদের প্রতি গ্রাহকের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে। ফলে, আমাদের ওপর আরও বড় দায়িত্ব অর্পিত হয়। আমরা ইউসিবিআইএল এর পুরো দলের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রতি আস্থা রাখায় গ্রাহকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দেশের আর্থিক খাতের প্রবৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে আমরা আমাদের এই অবস্থান ধরে রাখার চেষ্টা করে যাবো।”

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝