রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২১৩)
X


বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে হুসনে আরা শিখাকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। মেজবাউল হকের আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। তাঁরও আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। মুখপাত্র হিসেবে মনোনীত হুসনে আরা শিখা ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝