রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংক ও ভিসা'র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৬৪)
X

গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট উন্নত করা এবং নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। 


এই অংশীদারিত্বের মাধ্যমে, ভিসা'র বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আর্থিক সম্পৃক্ততা এবং ডিজিটাল পেমেন্ট আধুনিকায়নের লক্ষ্যে কাজ করবে। 

এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক তাদের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের আরো আধুনিক ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে নতুন মাত্রায় উন্নীত করতে সক্ষম হবে। 

চুক্তিস্বাক্ষরের সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ভিসার কান্ট্রিম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনাপরিচালক মো. মাসুমউদ্দিন খান এবং জনাব আবিদুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তাদের উপস্থিতি এই দুই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত তুলে ধরেছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথইস্ট ব্যাংকের সেবা উন্নত করতে এবং আর্থিক খাতে শীর্ষস্থান ধরে রাখতে সহায়ক হবে।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝