রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যায় ৩ জন কারাগারে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১৩১)
লাশের প্রতীকী ছবি
X

লাশের প্রতীকী ছবি

ফরিদপুরের সালথার আলোচিত কাসেম বেপারী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিনজকনে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে পাঠানো তিন ব্যক্তি হলেন- মো. বাহাদুর মোল্যা (৩০), তৈয়ব মোল্যা (২৫) ও মো. সোহেল মোল্যা (২৩)। 

সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতের বিচারক মো. সরোয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, তারা তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (৩০) নামে এক যুবক।

আ. দৈ/এহসান রানা/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝