রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৬:৩০ পিএম  (ভিজিট : ১৮২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে তারিকুল ইসলাম (৩২) নামে একজন মারা গিয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার চাচা মো. ওমর ফারুক। রোববার (২৬ জানুয়ারি ) উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম একই গ্রামের মো. কালাম শেখের ছেলে। নিহত তারিকুলের স্ত্রী ও দুই চেলে মেয়ে রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, তারিকুল ইসলামের ঘরের উপরে হেলে পড়া পেয়ারার ডাল ও গাছ কাটতে যায়। কাটার সময় অসতর্কতায় বিদ্যুতের মিটারের ক্যাবল কেটে যাওয়া বিদ্যুত স্পৃষ্ট হয়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে মারা যায়। 

নিহতের চাচা ওমর ফারুক জানান, ঘর ঘেঁষা একটি পেয়ারা গাছ কাট গিয়ে বিদ্যুতায়ীত হয়ে মারা যায়। পরে রোববার সন্ধ্যায় জানাযা শেষ করে ভাতিজাকে খরসূতি মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। ওর ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল জানান, এ বিষয়ে নিহত পরিবারের লোকজন কিছু জানায়নি। জানলে অবশ্যই ঘটনা স্থলে পুলিশ গিয়ে খোঁজ খবর নিতেন।

আ. দৈ/এহসান রানা/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝