রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হঠাৎ বেঁকে যায় লাইন, রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৫:৪৬ পিএম  আপডেট: ২৬.০১.২০২৫ ৬:১৭ পিএম  (ভিজিট : ২৫৭)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনটি দ্রুত থেমে যায়।

দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনের ১২০০ যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। এতে ট্রেনে থাকা ১২০০ যাত্রী রক্ষা পায়।

তিনি আরো বলেন, রেললাইনের নাট-বল্টু খুলে নেয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে। তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝