মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা-শিক্ষার মানোন্নয়নের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম  আপডেট: ২৫.০১.২০২৫ ৮:৩৩ পিএম  (ভিজিট : ১৫৫)
X

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান (যুগ্মসচিব) মল্লিকা খাতুন এতে সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের জেষ্ঠ্য সদস্য, বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ডা. মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, ড. নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকীম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্তসহ অন্যরা।

সভায় দেশের ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা-শিক্ষার মানোন্নয়ন, বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্স যুগোপযোগী করে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনে রূপান্তর করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর নীতিমালার হালনাগাদকরণ, বেসরকারি ইউনানী আয়ুর্বেদিক কলেজ প্রতিষ্ঠার নীতিমালা যুগোপযোগী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 


র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝