রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুমার নামাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৭৫)
X

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের আগে নোয়াপাড়ার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জুমার নামাজ আদায় করতে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে আসেন। নামাজের উদ্দেশ্যে স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অতর্কিতে আক্রমণ করে। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তাকে গুলি করা হয়।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজন মুসল্লি আহত হন। ঘটনাস্থলে পড়ে থাকা কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

জাহাঙ্গীর আলমকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, "গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।"

জাহাঙ্গীর আলম এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যক্তিগত শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

আ. দৈ./ সাধ

  



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝