রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ২৪.০১.২০২৫ ৬:০২ পিএম  (ভিজিট : ১৩২)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, তারা মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়েছিল। আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীর বাসিন্দা আলী হোসেন (৩৫) ও লেমুতলী এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে মো. আরিফ উল্লাহ (৩২)। 

আজ শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি সীমান্তে এসব ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামসুল আলম বলেন, “সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছে। তারা সীমান্তে গরু আনতে গিয়ে এ ঘটনার শিকার হয়। সেখানে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে সকাল ৬টার দিকে বিস্ফোরণের ঘটনায় আলী হোসেনের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” পরে ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণের ঘটনায় আরিফ উল্লাহর মুখে আঘাত লাগে বলে তারা জানান।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুল হক বলেন, “সকাল ৬টা থেকে ৭টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার ঘটনা শুনেছি। তবে ১০টার দিকে আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়েছে কি-না, সে খবর পাওয়া যায়নি।

ইউএনও মাজাহারুল বলেন, “সীমান্তে মাইন বিস্ফোরণে আলি হোছেন ও আরিফ উল্লাহ নামে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝