বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যেই আমরা সেই রাজনৈতিক দলের দেখা পাব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এসব কথা জানান তিনি।

আখতার হোসেন বলেন, ইতোমধ্যে ২০০ থানায় কমিটি হয়েছে। জানুয়ারির মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করব। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। এ দেশে দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করবো না তেমনি হিন্দু, উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলোও আমরা হতে দেব না

আখতার হোসেন বলেন, দিল্লির সাথে সম্পর্ক থাকায় অনেকেই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা করছে। তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই তাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাড়াবে।

এর আগে, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে হাতে উষ্ণতার বস্ত্র বিতরণ করেন তিনি। পরে গণসংযোগ করেন তিনি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝