রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শতাধিক যানবাহন ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৩৯)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। এসময় ৪-৫টি যাত্রীবাহী বাসে আগুন দেয় তারা। সবশেষ তথ্য অনুযায়ী, সড়ক অবরোধ থাকায় রাত সাড়ে সাতটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ বুধবার বিকেলে কালিয়াকৈর-নবী নগর সড়কের চক্রবতী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

পুুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেয়ার দাবিতে গত ডিসেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক কারখানার ভেতর ও কালিয়াকৈর নবী নগর সড়কে আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবারও মোজার মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেয়ার দাবি তোলেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এসময় শতাধিক গণপরিবহন ভাঙচুর করা হয়। এছাড়া ৪-৫টা বাসে আগুন দেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম গণপরিবহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝