রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ২৬৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বিশাল গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের সান সিটির মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কারখানার  শ্রমিক, কর্মকর্তা- কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যাবস্থা পূনরায় চালু এবং অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের জনসাধারণের প্রতি সংহতির আহ্বান জানানো হয়। 

কারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের সকল ফ্যাক্টরি পুনরায় চালু করার এবং নিজেদের কর্মসংস্থান এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। যদি বেক্সিমকো কারখানা না চলে তাহলে আশেপাশে কোন কারখানা চলতে দিবো না। আগামীকাল বুধবার সকালে আমরা কারখানায় কাজে যোগ দিতে চাই। বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা মানবেতর জীবনযাপন করছে। 

শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, এই সমাবেশ থেকে যে কর্মসূচি ষোষণা করবো  ৪২ হাজার শ্রমিক সবাই এতে অংশ নিবে। বর্তমান সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরবো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দিতে হবে। বন্ধ কারখানার কোন শ্রমিককে ছাঁটাই করা চলবেনা এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। শ্রমিক নেতারা আরো বলেন, মালিক কারাগারে বলে শ্রমিক হয়রানি হতে পারে না। 

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝