বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভাঙ্গায় ১৫ কেজি গাঁজা সহ দুই নারী গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজা সহ  দুই নারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা  পুলিশ। সোমবার ( ২০ জানুয়ারি)   রাত নয়টার দিকে  উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায়  সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ( ২১ জানুয়ারি)  সকালে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আ. দৈ./ কাশেম / রানা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝