রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরাকান আর্মির কবল থেকে মুক্ত হলো পণ্যবাহী ২ জাহাজ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৭:২৬ পিএম  (ভিজিট : ১৮৫)
X

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে জিম্মি থাকা বাংলাদেশি ২ কার্গো জাহাজ মুক্ত হয়েছে। 

৪ দিন পর আটক রাখার পর আজ সোমবার পণ্যবোঝাই এসব জাহাজ ছেড়ে দেয় মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। ছাড়া পেয়ে পণ্যবোঝাই দুই জাহাজ এদিন সকাল ১১টার দিকে নাফ নদের টেকনাফ স্থলবন্দরে এসে ভিড়েছে।
 
এর আগে গত ১৬ ও ১৭ জানুয়ারি মিয়ানমারের জান্তা শাসিত রাজধানী ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে দুই দেশের সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্য নিয়ে আসছিল তিনটি জাহাজ। জাহাজগুলো নাফ নদের মণ্ডু টাউনশিপের কাছাকাছি পৌঁছলে আরাকান আর্মি সেগুলো আটকে দেয়।

একই সময়ে অবশ্য আরাকান আর্মি শাসিত মণ্ডু এলাকা থেকে মিয়ানমারের কাঠবোঝাই অপর একটি জাহাজ টেকনাফের স্থলবন্দরে আসার সুযোগ দেয় আরাকান আর্মি।  

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, আরাকান আর্মি ইয়াঙ্গুন থেকে আসার পথে তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ গত চার দিন আটক রেখে আজ সোমবার সকালে ছেড়ে দিয়েছে। তবে দুইটি টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছলেও এখনো অন্যটি আসেনি।

তিনি জানান, কার্গো জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত ৪০ কোটি টাকার প্রায় ৫০ হাজার বস্তা পণ্য রয়েছে।

আরাকান আর্মি জাহাজগুলো চার দিন পর ছেড়ে দেওয়ায় আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। 

তিনি বলেন, সর্বশেষ দেড় মাস বন্ধ থাকার পর বড় চালানের পণ্য মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আমদানির পণ্য থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, পণ্যবাহী দুটি কার্গো জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে। তবে অন্য একটি জাহাজের খবর এখনো আমরা পাইনি।

তিনি জানান, মিয়ানমার থেকে আসা বড় আকারের এসব জাহাজের পণ্য থেকে অনেক রাজস্ব আয় হবে। জাহাজবোঝাই পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে সুপারি, শুঁটকি মাছ, জুতা-স্যান্ডেল, বরই, তেঁতুলসহ নানাবিধ আচার।

উল্লেখ্য, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ আরাকান আর্মি দখলে নেয়। এরপর থেকে কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি।

সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল। 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝