রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৬৩)
X


মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে গোপালগঞ্জ শহরের পৌর-বাজারের দোতলায় বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকউজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সদস্য ডা. কে এম বাবর,এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম  সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা,  জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান, বিএনপি নেতা এম মাহবুব হোসেন সোহেল, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা  জেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব মাহমুদুল হাসান,  প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলার অন্যান্য উপজেলাতেও উপজেলা বিএনপি’র উদ্যোগে একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয়।

আ. দৈ. /কাশেম/  মনির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝