রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মা-ছেলে ঝাঁপিয়ে পড়ল মেঘনায়, অতঃপর...
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন।

নিহত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

আত্মহত্যার চেষ্টা করা সুখীর মা তাছনুর জানান, চার বছর আগে আবদুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে তার মেয়ে বিয়ে দেন। প্রথম সন্তান জন্মের পরপরই জামাই রহিম ও তার পরিবারের সদস্যরা মেয়েকে মানসিক নির্যাতন শুরু করেন। আজ দুপুরে মেয়ে-জামাই আমাকে ফোনে জানতে চান, মাইমুনা আমার বাড়িতে আসছে কি না? পরে খবর পান, মেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

সুখীর স্বামী রহিম বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু এ কারণে সে এমন কাজ করবে, তা ভাবতে পারিনি।’চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ‘নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝