রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪ কোটি ১৫ লাখ টাকার চেক প্রতারণার মামলায় সাকিবের গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৫৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৫ ১:৫৯ পিএম  (ভিজিট : ২১০)
X

এবার ক্রিকেটে অলরাউন্ডার বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ¯েœহের মাগুরা-২ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের পরোয়ানা প্রাপ্তদের মধ্যে রয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন।

 গত ১৫ ডিসেম্বর করা মামলায় উল্লেখ করা হয়েছে, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনার হয়েছে। ওই দিন পরবর্তী ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। ১৮ জানুয়ারি শনিবার হওয়ায় আজ মামলাটি শুনানি হয়েছে।
 
আজ রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। জানা যায়, গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার আসামিরা হলেন, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। আজ আসামি ইমদাদুল হক জামিন নেন। এছাড়া মালাইকা বেগম মারা যাওয়ায় মৃত্যুপ্রতিবেদন চাওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা।

আ. দৈ./কাশেম

 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝