রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৮:৪২ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৮:৪৮ পিএম  (ভিজিট : ২৪০)
X

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার ( ১৮ জানুয়ারি)  বিকেলে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক ‌ লিয়াকত হোসেন ‌মিলনায়াতনে ‌ফরিদপুর  মহানগর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন ‌সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।  এসময় উপস্থিত ছিলেন যুগ্ম  আহ্বায়ক  এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আলোচনা সভায় ‌ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় বক্তারা জানান,  বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল  এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে।  

আ, দৈ./ কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝