রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ৪০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১৬৮)
X

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হলো এবং বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে।

শনিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৬ জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন ভর্তি হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৩৮ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৯৬ জন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ৫৭৫ জন মারা যান।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝