মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
অনলাইনে দলিল নিবন্ধন শুরু হলে জমি হস্তান্তরের জালিয়াতি কমবে : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৬:২৮ পিএম  (ভিজিট : ১০)
X

আগামী বছর শেষার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধে অনলাইনভিত্তিক দলিল নিবন্ধন কার্যক্রম শুরু হলে জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আরিফা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এসব কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আইনমন্ত্রী বলেন, দলিল নিবন্ধন ব্যবস্থায় আধুনিকায়ন ও ডিজিটাইজেশন কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রচলন করার উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক রয়েছে।

প্রকল্পের আওতায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন, সফটওয়্যার উন্নয়ন, ‘ভূমি নিবন্ধন ব্যবস্থা অটোমেশন’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প ১ জুলাই, ২০২৫ থেকে চলমান সিস্টেম ইন্টিগ্রেশন, ডাটা মাইগ্রেশন, ব্যবহারকারী প্রশিক্ষণ এবং দেশব্যাপী বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। আলোচ্য প্রকল্পের আওতায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে একটি সমন্বিত রেজিস্ট্রেশন রিসোর্স প্ল্যানার (আরআরপি) সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন হলে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নিবন্ধন ডেটাবেজের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ডের সরাসরি ডিজিটাল আন্তঃসংযোগ স্থাপন সম্ভব হবে। এর ফলে জমির মালিকানা, সংশ্লিষ্ট রেকর্ড ও নিবন্ধনসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে যাচাইয়ের সুযোগ সৃষ্টি হবে এবং জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের ঝুঁকি হ্রাস পাবে।

আশা করা যায়, ২০২৭ সালের শেষার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধে অনলাইনভিত্তিক দলিল নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।


আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝