রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৪৬)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৫ হাজার ২৫৮ শিশুসহ ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষ অকাল মৃত্যুবরণ করছেন। 

এই দূষণের ফলে প্রতি বছর ৯ লাখ মায়ের অকাল প্রসব এবং প্রায় ৭ লাখ কম ওজনের শিশুর জন্ম হচ্ছে। এছাড়া, বায়ুদূষণজনিত সমস্যায় বছরে ৬ লাখ ৭০ হাজার মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন, যা ২৬৩ মিলিয়ন কর্মদিবস হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় প্রেসক্লাবে সিআরইএ এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্রের (ক্যাপস) যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের শীর্ষ দূষিত দেশগুলোর মধ্যে রয়েছে, যেখানে প্রতি ঘনমিটার বাতাসে ৭৯.৯ মাইক্রোগ্রাম সূক্ষ্ম বালুকণা পাওয়া যায়, যা জাতীয় মানদণ্ডের দ্বিগুণেরও বেশি।

উচ্চ স্বাস্থ্যসেবা ব্যয় এবং উৎপাদনশীলতা হ্রাসের কারণে ২০১৯ সালে এ খাতে ব্যয় ছিল ১১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের জিডিপির প্রায় ৫ শতাংশ। যদি দেশের বায়ুমানের মানদণ্ড পূরণ করা যায়, তবে মৃত্যুহার ১৯ শতাংশ এবং আয়ুষ্কাল জনিত সমস্যা ২১ শতাংশ কমবে।

সিআরইএ বিভিন্ন সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে ডব্লিউএইচও নির্দেশিকা অনুযায়ী বায়ুমানের মানদণ্ডে উন্নতি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ক্লিন পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা। বিশ্লেষকরা বলছেন, বায়ুদূষণ কমানোর মাধ্যমে দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব আনা সম্ভব।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝