সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক সাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম  আপডেট: ১৭.০১.২০২৫ ৮:২৫ পিএম  (ভিজিট : ২৩১)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

কখনোই গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন।

তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার কথা। দুই পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বিচারকের আসনে।

জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। উচ্ছ্বসিত কণ্ঠে সোহানা সাবা বলেন, বৃহন্নলা সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। এরপর বেশ কয়েকবার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই।

কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। আমি জানি এটা সর্বোচ্চ সম্মানের বিষয়। তারপরেও সুযোগ মেলেনি যে কারণে খুব ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ বলে দিয়েছি প্রতিবার। কিন্তু আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রস্তাব দেয়া হলো জুরি হতে। পাওয়া মাত্রই লুফে নিয়েছি।

অভিনেত্রী আরো বলেন, আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ উপহার দেব। বিশ্বাস করুন আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে আপনাদের সবার মুখ রক্ষা করব।

জানা গেছে, ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার (১৭ থেকে ২১ জানুয়ারি)। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝