সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্সের মুকুট জয়ের লড়াইয়ে সামিরা খান মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৭:৪২ পিএম  (ভিজিট : ৭)
X

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে পুয়ের্তো রিকোর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। কঠিন প্রতিযোগিতা হলেও আত্মবিশ্বাস নিয়ে গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত এই মডেল ও অভিনেত্রী।


সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিযোগিতার চ্যালেঞ্জ সম্পর্কে মাহি বলেন, ‘ভেরি টাফ’। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা যোগ্যতা ও প্রস্তুতিতে এগিয়ে থাকায় ফলাফল নিয়ে নিশ্চিত নন তিনি। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী মাহি।


আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।


গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন মাহি। পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। অল্প সময়ের প্রস্তুতিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন মাহি।


প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে লাল-সাদা রঙের কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ি পরে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন তিনি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ ভাবনায় সাজানো পোশাকে মা-সন্তানের সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়। তার এই উপস্থাপনা প্রশংসা পেয়েছে।


এদিকে দর্শকদের ভোটেও ভালো অবস্থানে রয়েছেন মাহি। ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ভোটে তিনি শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন। তবে ভোটের অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। দর্শকদের ভোটের পাশাপাশি বিচারকদের মূল্যায়নও প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মিস ইউনিভার্সের মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন আক্তার শিলা ও অনিকা আলম। ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা মাহিকে ঘিরে।


পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি দেখা যাবে ২৫ নভেম্বর সকাল ৬টায়। আয়োজনটি উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বশ।


অল্প সময়ের প্রস্তুতি ও কঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতা পেরিয়ে এখন চূড়ান্ত মঞ্চে মাহি। বিশ্বসুন্দরীর মুকুট জিতে বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে আনতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝