রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৫১)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

ছিনতাই চক্রের চার সদস্য হলেন- রহমান নগরের মৃত আব্দুস সালামের ছেলে জিহাদ (২৩), সূত্রাপুরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে রিয়াদ (১৯), মালগ্রামের মৃত রাঘুর ছেলে রাসু (২০) ও ইসলামপুর হরিগাড়ীর বাসিন্দা চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গত ৭ জানুয়ারি বগুড়া সদর থানায় ছিনতাইয়ের একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি জিহাদের অবস্থান নিশ্চিত হলে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন রহমান নগর জিলাদার পাড়া থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার ঘর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে, সুকৌশলে টেবিলে রাখা টেডি বিয়ার পুতুলের মধ্য থেকে একটি সচল বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং খাটের নিচ থেকে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত মো. আরিফ আহমেদ কবির একজন বিকাশ এজেন্ট। তার দেয়া তথ্যেই ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হয়।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝