বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে কামারখন্দে ফসলী জমিতে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৭৭)
X

সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামবাসীর আয়োজনে ফুলজোড় নদীর পাশে ফসলী জমি কেটে জোরপূর্বক ভাবে ব্লক স্থাপন ও মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা জানান, পতিত সরকারের আমলারা মালিকানা জমি ব্যবহারে ক্ষতি পূরণ না দিয়ে জোরপূর্বক ভাবে ফসলী জমির মাটি কেটে নদী খননসহ পার বাঁধার কাজ করছে। নদীর গতিপথ পরিবর্তন করে পূর্বের নদীতে বাঁধ নির্মানসহ অবৈধভাবে নিজ সম্পত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কাজের সিডিউল অনুযায়ী যথাযথ নিয়ম পালনে জমিতে নিশানা পুতে বারবার হয়রানী ও জোড়পূর্বক কাজ করার অভিযোগ করেন। 

হামলা মামলার ভয়ে প্রতিবাদে অনেকেই জেল খাটতে হয়েছে। পরিকল্পিত খনন ও বাঁধ না করায় একদিকে মালিকানা আবাদী জমি হারাচ্ছে অপরদিকে নুরনগর গ্রামের পশ্চিমপাশের বাড়ীগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পাড়ে যথাযথ জায়গায় পাড় না বাঁধায় জলাশয়ে রুপান্তরিত নদীর অংশে পাড় ও ব্লক ফেলায় কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে জানান। মালিকানা স্বত্ত্ব ও  কৃষকদের ফসল ফালানোর সুযোগ সৃষ্টিতে জরুরী ভিত্তিত্বে সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের সুদৃষ্টি কামনা  করেন।

এছাড়াও মানববন্ধনে এলাকার মনিরুল ইসলাম বাবু, আনিজা বেগম, খোকা মন্ডল, আলম, নওশের আলী, রতন, রাজু আহম্মেদ, মজনু, আলমগীর হোসেন, সোহেল রানা, বাছের মন্ডলসহ এলাকার প্রায় ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম/নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝