রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে সাংবাদিকদের চাঁদাবাজিতে না জড়ানোর আহবান জেলা প্রশাসকের
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X

মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের হলুদ ও চাঁদাবাজিমূলক সাংবাদিকতার সংস্পর্শে না থাকার আহবান জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসা.ইয়াসমিন আক্তার। তিনি বুধবার সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সত্য, ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতা করার আহবান জানান। 

এছাড়া সাংবাদিকতার নামে অংপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি সাংবাদিকতা যেন না হয়। সে বিষয়ে সবাই কে খেয়াল রাখার আহবান জানান। এসময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা কামনা করেন।

সংস্থার জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: সাইফুজ্জামান, সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা শাহজাহান মোল্লা ও আলমগীর গনি, সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু কবি ও গবেষক সুবল বিশ^াস, ডিবিসি নিউজের মনির হোসেন বিলাস, যুগান্তরের এইচ. এম. মিলন, চ্যানেল২৪ এর সাগর হোসেন তামিম প্রমুখ।

সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, সরকারি কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ্ মো: সজীব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা, জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন, কালকিনি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফকির, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস. এম আরাফাত হাসান, একুশে টিভির নজরুল ইসলাম পলাশ, সময় টিভির সঞ্জয় কর্মকার অভিজিৎ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, মাত্রা’র সভাপতি শাহাদাত হোসেন লিটন, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা কমিটির নেতৃবৃন্দগণ।

অনুষ্ঠানে শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা একটি শিক্ষা, গবেষণা, ও কল্যাণমূলক সংগঠন। দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধন সংস্থার লক্ষ্য। দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন হিসেবে ১৯৮২ সালের ১২ই ফেব্রæয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার জন্ম। প্রতিষ্ঠার ৪৩ বছর যাবত ধরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে জাতীয় সাংবাদিক সংস্থা।

আ. দৈ. /কাশেম/চায়না শেখ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝