বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৮৬)
X

সিরাজগঞ্জে রেস্তোরাঁর উপর নতুন করে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে জেলার রেস্তোরাঁ মালিকেরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের ব্যাবসায়ীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা দেশের জন্য অবদান রাখতে চাই।

আমরা বলেছিলাম ভ্যাট কমিয়ে ৫% থেকে ৩% করতে কিন্তুু তা না করে ১৫% করছে। আমরা আগে যেমন ভ্যাট দিতাম সেভাবেই দিতে চাই। আমরা ভ্যাট দিবো কিন্তু সেটা আমাদেরকে মেরে নয়। দয়া করে আমাদের উপর এমন জুলুম চাপিয়ে দিবেন না। যদি আমাদের দাবী না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। 
এছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফেরদৌস আলম, বকুল খান, আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রতন গুপ্তসহ জেলার সকল রেস্তোরাঁ মালিক ও কর্মচারীবৃন্দ। 

আ. দৈ. /কাশেম/ নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝