রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাফিককে মারধর, অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৩৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মনছুর আহমেদ বলেন, বুধবার দুপুরে গর্ভবতী এক নারীকে নিয়ে হাসপাতাল যাওয়ার সময় ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে রেখে চালককে হয়রানি করে। এতে পুলিশের সঙ্গে কয়েকজন পরিবহণ শ্রমিকের বাকবিতণ্ডা হয়। এটিকেই হামলার ঘটনা সাজিয়ে ৯০ জনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এর মধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। তাই আগামী রোববারের মধ্যে এ ঘটনাটি মীমাংসা করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ মামলা প্রত্যাহারে পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, লক্ষ্মীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, শ্রমিক নেতা ফিরোজ মাহমুদ মিরজু ও জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝